মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

দেশে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারী কিছুটা কমেছে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জনে। এর আগের মাস অর্থাৎ, জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ৮২ হাজারের বেশি ব্যবহারকারী কমেছে।

একই সময়ে ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারী কমেছে ১ লাখ ২৫ হাজার ২৯৯ জন। তবে মেসেঞ্জার ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত লিংকডইনে এ সময়ে বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে। মেসেঞ্জারে ৩ লাখ ৩০ হাজার ৫০০ ও লিংকডইনে ৩ লাখ ৬ হাজার বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে।

আরো পড়ুন : কম্পিউটার চালু না হলে কী করবেন?

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে থাকে।

নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। ফেব্রুয়ারি মাসে তা কমে হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জন।

জানুয়ারিতে ইনস্টাগ্রাম বাংলাদেশি ব্যবহারকারী ছিলেন ৬৮ লাখ ১৩ হাজার ৪০০ জন। বর্তমানে তা কমে ৬৬ লাখ ৮৮ হাজার ১০১ জনে নেমেছে।

বছরের শুরুতে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। ফেব্রুয়ারি মাসে এ প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৩০০ জনে।

এছাড়া জানুয়ারিতে লিংকডইনের বাংলাদেশি ব্যবহারকারী ছিল ৮০ লাখ ১৮ হাজার জন। ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ২৪ হাজার জনে।

এস/  আই. কে. জে/


ফেসবুক-ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250