রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

সমুদ্রসীমায় বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই খাতে যথাযথ নজর দিতে হবে, যাতে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারে।

বৃহস্পতিবার (১৮ই জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সী ফুড শো’র উদ্‌বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "বিশাল সমুদ্রসীমা আমরা জয় করেছি। এখানে আরও যথাযথভাবে নজর দিতে হবে, যাতে বাংলাদেশে অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারে। এতে কর্মসংস্থানের সুযোগ হবে।"

মৎস্য খাতে দেশি-বিদেশি আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই খাতকে সরকার যাতে আরও বেশি কাজে লাগাতে পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

আওয়ামী লীগ সভাপতি বলেন, "আমাদের বৈচিত্র্যময় মৎস্যসম্পদ রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই সম্পদ ব্যবহার করেই এদেশকে উন্নত করে গড়ে তুলবেন। তিনি মৎস্য সম্পদ ও মৎস্য চাষের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মাছ হবে দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’।"

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, "সামাজিক উন্নয়নে এই খাত যাতে আরো অবদান রাখতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এজন্য বিশ্বে মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা অবস্থান অর্জন করতে পেরেছে।"

শেখ হাসিনা বলেন, "প্রায় দুই কোটি মানুষ মৎস্য উৎপাদনের সাথে জড়িত। যুবকরাও এই মাছ চাষের দিকে নজর দিতে পারে। 

এসি/কেবি

কর্মসংস্থান বিশাল সমুদ্রসীমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250