শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

২৮ ঘণ্টার বেশি ফুটবল শূন্যে ভাসিয়ে বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

একজন ফুটবলারের জন্য বল নিয়ন্ত্রণে রাখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সবে ফুটবল খেলা শুরু করেছেন, তাদের জন্য একটানা ১০ বার বল জাগলিং করাটাই যথেষ্ট কঠিন হতে পারে। সেখানে টানা ২৮ ঘণ্টা ২১ মিনিট ২ সেকেন্ড ফুটবল জাগলিং করা অবিশ্বাস্যই বটে।

তবে এ অবিশ্বাস্য ক্রীড়ানৈপুণ্যই দেখিয়েছেন ড্যানিয়েল ইয়াকব নামের একজন সুইডিশ ফুটবলপ্রেমী। তথ্যসূত্র: ইউপিআই।

ড্যানিয়েল ইয়াকব এ পুরোটা সময় বল মাটিতে পড়তে দেননি। এক দিনের বেশি সময় ধরে করা এ জাগলিং বিশ্ব রেকর্ডের খেতাবও এনে দিয়েছে তাকে।

ফুটবল জাগলিং হলো হাত ব্যবহার না করে শরীরের বিভিন্ন অংশ (পা, হাঁটু, বুক ও মাথা) দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে রাখার একটি দক্ষতা। এটি ‘কিপস-আপ’ নামেও পরিচিত।

গত বছরের ৩১শে মে সুইডেনের লিংকোপিংয়ে রিশ্যালেন স্পোর্টস কমপ্লেক্সে এ রেকর্ড গড়ার আয়োজন করা হয়। ড্যানিয়েল ভোর চারটায় জাগলিং শুরু করেন। এ জন্য তিনি হাঁটু, বুক, মাথা ও পা ব্যবহার করেছেন। নিয়ম অনুযায়ী, প্রতি তিন ঘণ্টায় ড্যানিয়েলকে ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ রেকর্ডের মাধ্যমে ব্রিটিশ নাগরিক ড্যান ম্যাগনেসের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন ড্যানিয়েল। ২০১০ সালের জুন মাসে ম্যাগনেস ২৬ ঘণ্টা ধরে ফুটবল জাগলিং করেছিলেন। ড্যানিয়েল তার চেয়ে দুই ঘণ্টার বেশি সময় বল নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন।

ড্যানিয়েল ইয়াকব মূলত একজন ফ্রিস্টাইল ফুটবলার। তিনি টিকটকে ফুটবলের নানা কৌশল শেখান। রেকর্ড গড়ার পর তিনি জানান, তার এ প্রচেষ্টার লক্ষ্য ছিল, অন্যদের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে উৎসাহিত করা। তিনি মনে করেন, ইতিবাচক অর্জন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভালো উপায়।

রেকর্ড গড়ার চেষ্টার সময় ড্যানিয়েল ঝুঁকি নেননি। তিনি জটিল কৌশল এড়িয়ে শুধু ধারাবাহিকভাবে ফুটবলের নিয়ন্ত্রণ ধরে রাখার ওপর জোর দেন; যা শেষ পর্যন্ত তাকে সাফল্য এনে দেয়।

জে.এস/

ফুটবল জাগলিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250