শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

দেশ থেকে আরো দক্ষ কর্মী নেবে জাপান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার (৯ই জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরো দক্ষ কারিগরি ও নির্মাণশ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদের আবেদনের অনুরোধ জানিয়েছি আমরা।’

আরো পড়ুন: সমাজে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে ভূমিমন্ত্রীর আহ্বান

কর্মীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ব্যবস্থা করা হবে বলে জাপানের প্রতিনিধি দলকে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

জাপান প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, তাদের ভালো সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগুমি।

এ সময় মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতি, তদন্ত কমিটি প্রতিবেদন ও অভিযোগের সময়সীমা শেষ হওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। যারা দোষী আছে, তাদের কী ধরনের সাজা দেওয়া যায়, সেই বিষয়ে সুপারিশ থাকবে। এছাড়াও মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এসি/

দেশ জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250