মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

‘তোমাকে বাংলাদেশের দরকার’, হাদিকে নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামির পোস্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি বলেছেন, 'কখনো কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার আফসোস হবে, এমন ভাবিনি। আমার ভোটের কেন্দ্র পরিবর্তন করার চিন্তাটুকুও করেছিলাম, ছোট ভাই ওসমান হাদিকে ভোট দেওয়ার জন্য। অসুস্থতার কারণে সময় চলে গিয়েছিল বিধায়, এই নির্বাচনে পারছি না।' 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে শুভকামনা জানিয়ে আজ রোববার (১৬ই নভেম্বর) সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা জানান তিনি।

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি বলেন, ‘পরের নির্বাচনে (যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর নির্বাচন হয়) তবে আমার কেন্দ্র হবে ঢাকা-৮। আপাতত এবারের জন্য আমার অনেক শুভকামনা আর দোয়া রইল তোমার সঙ্গে।’

হাদির সঙ্গে তোলা একটি ছবি যুক্ত করা ওই পোস্টে তিনি আরো বলেন, ‘তোমাকে বাংলাদেশের দরকার। তুমি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছো। তোমার কথা স্পষ্ট এবং লক্ষ্য নির্ধারিত। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার। অপেক্ষায় রইলাম!’

গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাদী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সমধিক পরিচিত জুলাই আন্দোলনের এই যোদ্ধা গত ১৯শে সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারও শুরু করেন।

আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250