শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

ডিওএইচএসের কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচনে তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিসিবির কাউন্সিলরশিপের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যত ঘনাচ্ছে, ততই ভিড় বাড়ছে বোর্ড ভবনে। এবারের নির্বাচনে তিন ক্যাটাগরিতে প্রায় ৭০ শতাংশ নতুন মুখ প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক বোর্ড পরিচালক ও বিতর্কিত কিছু সংগঠকও।

সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচন করার আলোচনায় থাকা তামিম এবার ওল্ড ডিওএইচএসের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই ক্লাবের কাউন্সিলর ছিলেন সাইফুল ইসলাম ভূঁইয়া।

এ ছাড়া গুলশান ক্রিকেট ক্লাব থেকে ফরচুন বরিশালের প্রতিনিধি, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, বিকেএসপি থেকে মন্টি দত্ত, ধানমন্ডি স্পোর্টিং থেকে ইশতিয়াক সাদিক, ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু, আম্বার স্পোর্টিং ক্লাব থেকে শওকত আজিজ রাসেল, পারটেক্স থেকে আজিজ আল কায়সার টিটো এবং ঢাকা মেরিনার্স ইয়াং থেকে শানিয়ান তানিম নাভীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক পরিচালক হানিফ ভূঁইয়াও ফেরার চেষ্টা করছেন। তিনি ঢাকা লেপার্ড ক্লাব থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে তৃতীয় বিভাগের ১৪ ক্লাবের সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিভাগের চারটির ক্লাবের মালিকানা দ্বন্দ্বের ইস্যুতে এই ক্লাবের কাউন্সিলর মনোনয়ন বিষয়টি কোথায় গিয়ে শেষ হয়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে ক্যাটাগরি-১-এর ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অ্যাডহক কমিটির মনোনীত কাউন্সিলরদের তালিকা নিয়ে এখনো বিসিবি ও এনএসসির সঙ্গে অ্যাডহক কমিটির বাইরে কিছু কাউন্সিলরশিপ প্রার্থীদের মধ্যে টানাপোড়েন চলছে।

জে.এস/

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250