বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সালমানের ফার্ম হাউসের অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সূত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের। সৌভাগ্য হয়েছিল সালমানের খামারবাড়িতে যাওয়ারও। ভাইজানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে? এবার সেই তথ্যফাঁস করলেন শেহনাজ গিল।

‘বিগ বস্ ১৩’ থেকে অভিনেত্রীর সঙ্গে পরিচয় সালমান খানের। এরপর থেকেই ভাইজানের স্নেহধন্যা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি সালমানের খামারবাড়িতে দুই-এক দিন থেকেছেনও। তিনি বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম। 

শেহনাজ বলেন, খামারবাড়িতে রয়েছে বহু বাইক ও গাড়ি। আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে বেড়াতাম। সেখানে ভাইজানের সঙ্গে পার্টিও করেছিলেন।

অভিনেত্রী বলেন, আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটি আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। ওর অগাধ জ্ঞান সিনেমা ও অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নিতেন।

বৃক্ষরোপণ ও চাষাবাদ নিয়েও বিশেষ আগ্রহ রয়েছে ভাইজানের। শেহনাজ গিল বলেন, সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ। সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করে থাকেন। তিনি বলেন, সালমান মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন।

জে.এস/

সালমান খান শেহনাজ গিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250