শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আজ লেবানন থেকে ফিরছেন আরো ৬৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সংঘাত বাড়ার পরিপ্রেক্ষিতে লেবাননের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ৬৫ বাংলাদেশি নাগরিকের দ্বিতীয় ব্যাচ আজ বুধবার (২৩শে অক্টোবর) সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছবে।

লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে  বলা হয়, দুই নবজাতকসহ মোট ৬৫ জনের এই দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আরো পড়ুন : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আটক

বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিমানটি বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে  বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছার এবং জেদ্দা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার লেবাননে আটকা পড়া ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি ২১শে অক্টোবর (সোমবার) সন্ধ্যায় দেশে ফিরে আসে।

এস/ আই.কে.জে


লেবানন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250