বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন *** এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

১২ মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি টেনিস খেলোয়াড়দের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সবেতনে সর্বোচ্চ ১২ মাস মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন ‘উইমেন টেনিস অ্যাসোসিয়েশনের’ (ডব্লিউটিএ) তালিকাভুক্ত নারী টেনিস খেলোয়াড়েরা। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অর্থায়নে ডব্লিউটিএ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। খবর এএফপির।

বৃহস্পতিবার (৬ই মার্চ) এক বিবৃতিতে ডব্লিউটিএ এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৩২০ জনের বেশি ডব্লিউটিএ খেলোয়াড়কে ‘দ্য পিআইএ ডব্লিউটিএ মেটারনিটি ফান্ড প্রোগ্রাম’ এর আওতায় এ সুবিধা দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ডব্লিউটিএর খেলোয়াড়েরা প্রথমবারের মতো সবেতনে সর্বোচ্চ ১২ মাস মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন। একই সঙ্গে তারা পরিবার গঠনে সন্তান জন্মদানের জন্য প্রজনন সক্ষমতা বাড়ানোর চিকিৎসা গ্রহণের অনুমতিও পাবেন। ওই উদ্যোগে আরও বেশ কিছু সুবিধাও তারা পাবেন।’

তবে এ সুবিধা পেতে নারী খেলোয়াড়দের ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট সংখ্যায় ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশ নিতে হবে’।

সৌদি আরব ও ডব্লিউটিএর এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোকিও অলিম্পিকে টেনিসে স্বর্ণপদকজয়ী নারী খেলোয়াড় সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিক। গত বছর এপ্রিলে তার মেয়ে বেলার জন্ম হয়। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি তিনি ডব্লিউটিএ ট্যুরে ফিরে এসেছেন।

এইচ.এস/

টেনিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250