মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মচমচে বাঁধাকপির পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন বাজারে বাঁধাকপি বেশ সহজলভ্য। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবজি। বাঁধাকপি দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়, আবার সালাদেও ব্যবহার করা যায়।

চাইলে এই সবজি দিয়ে পাকোড়াও তৈরি করতে পারেন। খুবই মুখোরচক এই পদ বিকেলে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। খুব সহজেই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. বাঁধাকপি আধা কেজি

২. পেঁয়াজ ৪/৫টি

৩. কাঁচামরিচ ৪/৫টি

৪. হলুদ গুঁড়া ১ চা চামচ

৫. মরিচ গুঁড়া ১ চা চামচ

আরো পড়ুন : মজাদার বাঁধাকপির রোল

৬. আদা ও জিরা বাটা ১ চা চামচ

৭. বেসন ২০০ গ্রাম

৮. বিটলবণ

৯. লবণ 

১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। তারপর ৭-৮ মিনিট অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন।

এরপর বাঁধাকপি কুচির সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, জিরা, বেসন ও লবণ দিয়ে ভর্তার মতো ভালোভাবে মাখিয়ে রেখে দিন।

এবার প্যান বা কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো হাত দিয়ে অল্প করে নিয়ে পাকোড়া আকারে তৈরি করে নিন।

গরম তেলে একটি একটি করে পাকোড়া ছেড়ে দিন। মাঝে মাঝে উল্টিয়ে দিন। লাল হয়ে আসলে নামিয়ে ফেলুন। একইভাবে সবগুলো ভেজে নিন।

ভাজা শেষ হলে সালাদ, সস, বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির পাকোড়া। বিকেলের নাশতায় চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই পাকোড়া।

এস/ আই. কে. জে/ 


রেসিপি বাঁধাকপির পাকোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250