বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ার তরুণীর টিকটকে প্রেম, বিয়ে মাদারীপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের। সেখানেই তাদের প্রেম হয়। দুই বছরের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। ইফহা শামীমকে বিয়ে করতে চলে আসেন শামীমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের বড় কেশবপুর গ্রামে।

জানা যায়, ২০১৮ সালে লালমিয়া মাদবরের তৃতীয় সন্তান শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে। মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের সফল ব্যবসায়ী।

আরো পড়ুন: বিএ পাশ করলেন ভ্যান চালক হায়দার আলী, চান কাজের সুযোগ

ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তারা এখানেই বিয়ের পরিকল্পনা করেন ইফহা। প্রথমে দুই পরিবার রাজি না থাকলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে। এ অনুযায়ী ৩০শে জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম। ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। শামীমের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, বিদেশি তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে শামীমের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

ছেলের বিয়ের বিষয়ে শামীমের বাবা বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি।

এ বিষয়ে বর শামীম বলেন, ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশিয়ায় ওর বাবা-মায়ের কাছে বেড়াতে যাবো।

এসি/

ইন্দোনেশিয়া মাদারীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250