মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ফিফা বিচ ফুটবল বিশ্বকাপ

ইতালিকে হারিয়ে অবেশেষে ব্রাজিলের হেক্সা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাতারে শূন্যহাতে ফিরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেখানে ব্রাজিল জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও স্বপ্ন পূরণ করেছে জাতীয় বিচ ফুটবল দল। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

রোববার (২৫শে ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। এ ছাড়াও একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়। অন্যদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই।

আরো পড়ুন; আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হলেন মেসি

এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল হেরে বিচ ফুটবলে আরো একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরো দুইবার ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।

এইচআ/  আই.কে.জে

ব্রাজিল হেক্সা জয় বিচ ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250