শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি *** ইতিহাসে প্রথমবার এক টেবিলে ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে *** ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী *** শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ *** শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি

উপকূলীয় ৭ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ৩ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপের পরিণত হয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্য ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে সাগর এখনো রয়েছে উত্তাল। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে উপকূলীয় ৭ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের ৮টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং উপকূলের খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলরে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকা এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানী ও আশপাশের এলাকায়ও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250