শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকের শিক্ষার্থীরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজকের শিক্ষার্থীদের আগামীতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। রক্ত দিয়ে যারা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে সেই স্বাধীনতাকে  টিকিয়ে রাখতে আমাদের কাজ করতে হবে।

রোববার (১৭ই নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। 

উপদেষ্টা বলেন, খুদে বিজ্ঞানীরা বিজ্ঞান স্টলে যেভাবে যুদ্ধ বিমান, কৃষি, মৎস্য, বিদ্যুৎ, এমনকি সৌর বিদ্যুতের আধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় উপস্হাপন করছে এ  বিজ্ঞানীরাই এক সময় বড় বিজ্ঞানীরূপে নিজেদের সক্ষমতার প্রমাণ দিবে। শিক্ষার্থীদের ছোট বেলায় থেকেই বিজ্ঞানী হওয়ার বাসনা থাকতে হবে। উপদেষ্টা প্রতিটি জেলাতে এ ধরনের বিজ্ঞান উৎসব করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবেন বলে আশ্বস্ত করেছেন। 

উপদেষ্টা আরও বলেন, ইতোপূর্বে  শিক্ষাতে দুর্নীতি ও রাজনীতি মিশে যাওয়ার ফলে প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। অন্তর্বতীকালীন সরকার তরুণ প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত আন্তরিক।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ সরকারের প্রয়োজনীয় সময়টাকে কেউ যদি বিলম্ব মনে করে সেটা অন্য বিষয়। প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বুঝা যাবে। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বোঝা যাবে।

এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি)'র প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম।

আরও পড়ুন: জানুয়ারিতে বই দেয়ার প্রস্তুতি নিচ্ছি : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

এসি/ আই.কে.জে/


প্রাণিসম্পদ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250