রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এমনটাই জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মার্টিন রাইসার বলেন, বাংলাদেশের জন্য কিছু করার এটিই গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। কিন্তু কী পরিমাণ অর্থ সহায়তা করতে পারবো তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগে।

তিনি আরও বলেন, আগামী জুনের মধ্যে ২ বিলিয়ন ডলার কয়েক ধাপে দিতে পারি। কিছু বাজেট সাপোর্ট ও কিছু জ্বালানি খাতে সহায়তার জন্য দেওয়া হবে।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বৈঠকে বাজেট সাপোর্ট, খাদ্য নিরাপত্তা ও বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে। তারা সহায়তা দেবে। তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ফান্ড ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছে।

এর আগে, গত ১৭ই সেপ্টেম্বর দাতা সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে আর্থিক খাতের সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার পাশাপাশি চলতি বছরেই বাজেট ঘাটতি পূরণে একটি অংশ ঋণ সহায়তা মিলবে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা।

ওআ/কেবি

বিশ্বব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250