সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

‘অসাম্প্রদায়িকতাই হচ্ছে উন্নত ও স্মার্ট বাংলাদেশের ভিত্তি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। অসাম্প্রদায়িকতাই ছিল ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম চেতনা যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশেরও ভিত্তি।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) ঢাকা অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। 

ধর্ম যার যার, উৎসব সবার- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

তাজুল ইসলাম বলেন, একটি দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করবে। সেখানে যদি আমরা ধর্মীয় বিভক্ত সৃষ্টি করি এবং এটাকে নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে পৃথিবীর কোন দেশেই বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করতে পারবে না। বাংলাদেশের তেমনি ভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আছে সব ধর্মের মানুষেরাই ধর্মীয় আচার ও অনুষ্ঠানগুলো পালন ও উপভোগ করবেন। অন্য ধর্মাবলম্বীরা তাদেরটা পালন করবেন। এই আদর্শ ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের যাত্রা আরম্ভ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির জনকের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছেন।

আরও পড়ুন: বাংলাদেশে এখন নারীর ক্ষমতায়ন সুরক্ষিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকায় ভারতের রাস্ট্রদূত প্রনয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্সটিল। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এসকে/ এএম/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250