মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

রেড ক্রিসেন্টকে সময়োপযোগী করার প্রত্যয় নতুন চেয়ারম্যানের

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সময়োপযোগী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন নিয়োগ পাওয়া সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। এ সময় তিনি পাইলট প্রজেক্টের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে রেড ক্রিসেন্ট সোসাইটির অঙ্গ প্রতিষ্ঠান হলি ফ্যামিলি হাসপাতালে ভালো সেবা দেওয়ার প্রতিও জোর দেন।

শনিবার (২৮শে এপ্রিল) রাজধানীর পান্থপথে ন্যাশনাল স্কিন সেন্টারের নিজস্ব চেম্বারে স্বাস্থ্যবিটে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী বলেন, এটি একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্যরক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এর কার্যক্রম বিদ্যমান। আমি দায়িত্ব নিয়েই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও সময়োপযোগী করে তোলার প্রতি গুরুত্ব দেব।

আরো পড়ুন : এমআরসিপির ব্যবহারিক পরীক্ষা আর বিদেশে নয়, দেশেই হচ্ছে কেন্দ্র!

তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান হলি ফ্যামিলি হাসপাতাল, যা একসময় মানুষের একটি আস্থা ও ভরসার প্রতীক ছিল। প্রধানমন্ত্রীর পরিবার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে চিকিৎসা সেবা নিতেন। কিন্তু আমরা দেখছি বর্তমানে চিকিৎসা নিতে গিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছেন, আমি দায়িত্ব নিয়েই এসব বিভ্রান্তি  নিরসনে ব্যবস্থা নেব।

ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন, একাত্তর সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর জীবনের নিরাপত্তার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও হলি ফ্যামিলি হাসপাতালে আশ্রয় নিয়েছিল। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও হলি ফ্যামিলি হাসপাতালকে নিরপেক্ষ এলাকা (নিউট্রাল জোন) ঘোষণা করা হয়।

এসময় তিনি দেশের চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে রোগী এবং চিকিৎসকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চিকিৎসকদের প্রশিক্ষণের ওপরও জোর দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে রোববার (২৮শে এপ্রিল) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। গত বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন। 

তিনি আগামী তিন বছরের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে, ২০শে এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৪-২০২৬ মেয়াদে ব্যবস্থাপনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়।

এস/ আই.কে.জে/


রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250