সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

পুরুষের স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বেশির ভাগ পুরুষ চুলের যত্ন বলতে শুধু চুল কাটা ও শ্যাম্পু করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আবার অনেকেই চুলের নিয়মিত যত্ন নেন কিন্তু সেভাবে ফল পান না।

কিন্তু শুষ্ক আবহাওয়া তো নারী-পুরুষ দেখে ক্ষতি করে না। শীত মৌসুমে যেমন মেয়েদের চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়, তেমন পুরুষেরও বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই তাদেরও আলাদা করে যত্ন নেওয়া প্রয়োজন।

এই মৌসুমে পুরুষদের মধ্যে গোসল না করার প্রবণতা লক্ষ করা যায়। যদিও বা করেন, ফুটন্ত গরম পানিতে। তার ফলে ঠান্ডা লাগার পরিমাণ কমলেও চুলের মারাত্মক ক্ষতি হয়, সেই কথা অনেকেই টের পান না।

 এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, চুলে গরম পানির বদলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। কারণ গরম পানিতে গোসল করলে চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব নষ্ট হয়। এর ফলে চুল আর্দ্রতা হারায়।

আরো পড়ুন : শীত আসার আগেই চুলে রুক্ষতা, করণীয় কী?

শীতে চুলের যত্নে পুরুষরা যা করবেন

* পুরো শীতে শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার মেখে কিছুক্ষণ রেখে দিন। শ্যাম্পু করার পরে, আবার একবার কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে, চুল ধুয়ে নিন। চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার বেশ ভূমিকা রাখে।

* সাধারণত বেশিরভাগ পুরুষের চুলের দৈর্ঘ ছোট হয়। কিন্তু চুল ছোট হলেও শীতে ঝরবেই। তাই চুল এবং মাথার ত্বকের যত্ন নিতে নিয়মিত উষ্ণ তেল মালিশ করা এবং চুল কাটা জরুরি।

* বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকতে হয় বলে অনেক সময়ই পর্যাপ্ত পানি পান করা হয় না। দেহে পানির ঘাটতি হলে যেমন ত্বকে বিভিন্ন সমস্যা হয়, তেমন চুলেরও সমস্যা হতে পারে।

*প্রতিদিন ফল ও শাকসবজি খাওয়া সম্ভব না হলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট খেতেই হবে। বিশেষ করে প্রোটিন, বায়োটিন, ভিটামিন ডি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, কপার, আয়রনসমৃদ্ধ খাবার খেতে পারলে তা চুলের জন্য খুবই ভালো।

এস/ আই.কে.জে/


চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250