রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

শীত আসার আগেই চুলে রুক্ষতা, করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমান আবহাওয়ায় দিনের বেলায় রোদের তাপ থাকলেও ভোররাতের দিকে হালকা শীত লাগছে।  হেমন্ত জানান দিচ্ছে কদিন বাদেই আসছে শীত। এসময় বাতাসের আর্দ্রতার মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এর প্রভাবে ত্বক শুষ্ক হয়ে পড়ে। শীত আসার আগের এই সময়টাতে চুলও রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে পড়ে। 

এজন্য চুলের বিশেষ যত্ন নেওয়া উচিত। অনেকে পার্লারে গিয়ে হেয়ার স্পা করিয়ে থাকেন। তবে কর্মব্যস্ত জীবনে পার্লারের জন্য আলাদা সময় বের করা কষ্টসাধ্য। তাছাড়া খরচেরও ব্যাপার থাকে। চাইলে কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে ঘরেই স্পা’র কাজটি করতে পারেন। কীভাবে? চলুন জেনে নিই- 

স্পা করুন-

এটি চুল নরম ও আর্দ্র করতে সাহায্য করে।

স্পা’র সময় মালিশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

চুলের ডগা ফাটা, খুশকিসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়।

আরো পড়ুন : চিয়া সিড খেলে কি পেটের মেদ কমে?

বাড়িতে স্পা করবেন যেভাবে

স্পা’র জন্য প্রথমেই প্রস্তুত করে হবে চুল। পরিষ্কার চুলে স্পা করা ভালো। স্পা করার আগের দিনে বা সেই দিন শ্যাম্পু করে শুকিয়ে নিন। এরপর আঁচড়ে জট ছাড়িয়ে নিন। নারকেল তেল, অলিভ অয়েল কিংবা কাঠ বাদামের তেল হালকা গরম করে মাথার ত্বক থেকে চুলে হালকা হাতে মালিশ করুন। অন্তত আধ ঘণ্টা চুলে তেল রাখুন।

চুল অতিরিক্ত রুক্ষ হলে মাস্ক ব্যবহার করতে পারেন। ২ চামচ অ্যালোভেরা জেল, ২টি ভিটামিন ই ক্যাপসুল এবং ১ চামচ নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ক্রিমের মতো হবে। পুরো মাথা ও চুলে মেখে নিন। একটি ‘শাওয়ার ক্যাপ’ অথবা প্লাস্টিক দিয়ে মাথা ঢেকে রাখুন।

স্পার এই পর্যায়ে দিতে হবে গরম বাষ্প। পার্লারে বিশেষ যন্ত্রের সাহায্যে কাজটি করা হয়। কিন্তু ঘরে তো তা নেই। এক্ষেত্রে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে সেটি নিংড়ে মাথায় জড়িয়ে রাখতে পারেন মিনিট পাঁচেক।

এবার মৃদু কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এক্ষেত্রে চুল ধোয়ার জন্য ঈষদুষ্ণ পানি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন পানি যেন বেশি গরম না হয়। 

শ্যাম্পুর পরে ব্যবহার করতে হবে কন্ডিশনার। চুল তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিয়ে কন্ডিশনার লাগিয়ে নিন। ভুলেও কন্ডিশনার চুলের গোড়ায় দেবেন না। মিনিট পাঁচেক এভাবে রেখে চুল ধুয়ে নিন।

চুল তোয়ালে দিয়ে মুছে নেওয়ার পর সিরাম লাগিয়ে নিন। এতে চুল মসৃণ হবে, জট থাকবে না। চুল শুকিয়ে গেলে ইচ্ছে মতো কেশসজ্জা করে নিতে পারেন।

মাসে ২-৩ বার ঘরে এই হেয়ার স্পা করলেই রুক্ষ চুল হয়ে উঠবে নরম, কোমল। সেসঙ্গে বাড়বে উজ্জ্বলতাও।

এস/ আই.কে.জে/

চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250