শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালাহউদ্দিনকে নিয়ে কটূক্তি, কক্সবাজারে এনসিপির মঞ্চ...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর কটূক্তিমূলক বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠেছে কক্সবাজারের রাজনীতি। জেলাজুড়ে চলছে বিক্ষোভ। চকরিয়ায় ভাঙচুর করা হয়েছে এনসিপির পথসভার মঞ্চ।

আজ শনিবার (১৯শে জুলাই) বিকেলে পাটোয়ারীর বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে এসেছেন বিএনপির শত শত নেতাকর্মী। তারা রাস্তায় অবস্থান নিয়েছেন।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। সেই আবেগকে কটূক্তি করে চকরিয়ার উপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর। প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার জবাব রাজপথেই দেওয়া হবে।’ 

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একটি সুত্র জানায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিএনপির নেতাকর্মীদের অবস্থানের খবর শুনে ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের সামনে অবস্থান নিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। তাদের আসার খবরে চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের ‘গডফাদার’ হিসেবে অভিহিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতো কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করছেন, মানুষের জমি দখল করছেন ও চাঁদাবাজি করছেন। তিনি আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বোঝেন। তাদের জনগণ মাঠেই প্রতিহত করবে।’

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250