শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদাপাথর লুট: ডিসির পর এবার কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

মোহাম্মদ শের মাহবুব মুরাদ–আজিজুন্নাহার। ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় জেলা প্রশাসককে (ডিসি) সরানোর পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। আজ সোমবার (১৮ই আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে একই জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে, আর সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

আজিজুন্নাহার চলতি বছরের ১৪ই জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন। সে সময় থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটপাট শুরু হয়।

সমালোচনার মুখে ১২ই আগস্ট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ইউএনও আজিজুন্নাহারকে সদস্য রাখা হয়। যার বিরুদ্ধে লুটপাট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে, তাকে কমিটিতে রাখায় জনমনে প্রশ্ন ওঠে।

এর আগে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তার জায়গায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মো. সারওয়ার আলমকে দায়িত্ব দেওয়া হয়। তিনি একসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রজ্ঞাপনে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এক মাসের মাথায় ১২ই সেপ্টেম্বর শের মাহবুব মুরাদকে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে সিলেটে পাঠানো হয়।

জেলা প্রশাসক সিলেট সাদা পাথর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250