রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

নিজেকে অন্তর্বর্তী সরকারের 'আজীবন শুভাকাঙ্ক্ষী' ঘোষণা

নির্বাচন নিয়ে জামায়াতের দাবিকে যে কারণে 'যুক্তিসঙ্গত মধ্যপন্থা' মনে করছেন মাহফুজ আনাম

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 'আজীবন শুভাকাঙ্ক্ষী' হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন দেশের প্রখ্যাত সাংবাদিক, ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সময়ের বিষয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে দাবি জানাচ্ছে, সেগুলোর মধ্যে জামায়াতের জানানো দাবিকে তিনি 'যুক্তিসঙ্গত মধ্যপন্থা' বলে মনে করছেন। কেন তা মনে করছেন, এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

সাংবাদিক মাহফুজ আনাম বলেন, 'আমরা সবাই জানি, এ সরকারের (অন্তর্বর্তী সরকার) বৈধতার ভিত্তি হচ্ছে বিশেষ পরিস্থিতি বিবেচনায় দেওয়া আপিল বিভাগের একটি মতামত (রায় নয়)। আজীবন শুভাকাঙ্ক্ষী হিসেবে (অ্যাজ হিজ লাইফ-লং অ্যাডমায়ারার এন্ড সিনসিয়ার ওয়েল-উয়িশার) আমি মনে করি, এ সরকারের মেয়াদ অযৌক্তিকভাবে বাড়ানো হলে তা ড. ইউনূসকে (প্রধান উপদেষ্টা) এমন সব বিতর্কে জড়িয়ে ফেলবে, যা সম্মানজনক হবে না।'

তিনি বলেন, 'বর্তমানে পুরো বিশ্ব আমাদের সঙ্গে যে সম্পর্ক রাখছে, তা মূলত ড. ইউনূসের ব্যক্তিত্ব ও মর্যাদার কারণে।' প্রসঙ্গত, ড. ইউনূসের সরকারের আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে 'ইতিহাসের সবচেয়ে বেশি অবনতির' বিষয়ে মাহফুজ আনাম কিছু উল্লেখ করেননি।

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কার্যত তিনদিন দেশ সরকারশূন্য ছিল। ওই ক্রান্তিলগ্নে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 

দেশে ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে পাঠকসমাজে সবচেয়ে বেশি প্রভাবশালী ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মনে করেন, 'তার (ড. মুহাম্মদ ইউনূস) মতো একজন নেতার নেতৃত্বাধীন থাকা যতো গর্বেরই হোক না কেন, সেটা জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারের মর্যাদা ও গ্রহণযোগ্যতার বিকল্প হতে পারে না। মুক্তিযুদ্ধকালীন থেকেই গণতন্ত্র ছিল আমাদের গর্বের জায়গা। শেখ হাসিনা (ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি) আমাদের সেই গণতন্ত্র থেকে বঞ্চিত করেছিলেন। কাজেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচিত সরকার গঠনে অযথা বিলম্ব প্রত্যাশিত নয়।'

গত ১৮ই এপ্রিল ডেইলি স্টারে প্রকাশিত এক কলামে মাহফুজ আনাম এসব কথা বলেন। কলামটি 'আনহেলদি ইলেকশন কন্ট্রুভার্সি মাস্ট বি রিসলভড' শিরোনাম প্রকাশিত হয়।

এতে তিনি বলেন, 'জামায়াতের আমির (শফিকুর রহমান) বলেছেন, আগামী রমজানের আগেই নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন) হয়ে যাওয়া উচিত। তার মানে, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন চাইছেন তিনি। এটাকে যুক্তিসঙ্গত মধ্যপন্থা (অ্যা ওয়েলথট-আউট মিডল গ্রাউন্ড) বলেই মনে হচ্ছে।'

তিনি লেখেন, 'জামায়াতের প্রস্তাবিত আরও দুই-আড়াই মাস সময় বাড়িয়ে যদি রমজানের আগেই নির্বাচন (ত্রয়োদশ সংসদ নির্বাচন) হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের কোনো সমস্যা হওয়ার কথা নয়। নির্বাচন কমিশনও ইতোমধ্যে তাদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে।'

তিনি বলেন, 'জুনে (২০২৬ সালের) নির্বাচন আয়োজন নিয়ে আবহাওয়াগত প্রতিবন্ধকতা রয়েছে। শুধু ১৯৯৬ সালের জুনে একটি নির্বাচন (সংসদ নির্বাচন) হয়েছিল। সেবার খালেদা জিয়ার (সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন) সরকার পদত্যাগ করায় এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় জুন মাসে নির্বাচন হয়। দেশের ইতিহাসের বাকি ১১টি নির্বাচনই হয়েছে শীতকালে। নির্বাচনের জন্য শীতকাল খুবই উপযুক্ত সময়। এ ঋতুর বৃষ্টি-বন্যাহীন মনোরম আবহাওয়া জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এনে দেয়।'

এইচ.এস/


মাহফুজ আনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250