রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

'সংসদ ভবনকে ওয়াশিংটনের আমোদ-প্রমোদের কেন্দ্রে পরিণত করা মেনে নেওয়া হবে না'

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

ফাইল ছবি

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মতো একটি রাষ্ট্রীয় ও জাতীয় মর্যাদার প্রতীকী স্থানে মার্কিন দূতাবাসের উদ্যোগে গান-বাজনা, বাদ্যযন্ত্রের ঝঙ্কার ও পশ্চিমা সংস্কৃতির আদলে মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান।

আজ সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো প্রতিবাদী বিবৃতিতে হেফাজতের মহাসচিব বলেন, "জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক। এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে মার্কিনীদের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং দেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।"

বিবৃতিতে সাজিদুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "যে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে মজলুম মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে, ফিলিস্তিনসহ সারা বিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলেছে, তাদের খুশি করতে বাংলাদেশের হৃদপিণ্ডখ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কতিপয় মেরুদণ্ডহীন রাজনীতিকের মুখে এই আয়োজনকে ‘গণতান্ত্রিক মূল্যবোধ’ কিংবা ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ বলে জাস্টিফাই করার নির্লজ্জ চেষ্টা এ দেশের আপামর তৌহিদী জনতার ধর্মীয় চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধকে চরমভাবে অবমূল্যায়ন ও বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।"

হেফাজতের মহাসচিব তার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এ দেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে।"

তিনি সরকারকে অবিলম্বে এই ধরনের জাতীয় সংবেদনশীল ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করার এবং ভবিষ্যতে ভিনদেশি প্রভুদের সন্তুষ্ট করার লক্ষ্যে এমন আত্মঘাতী ও জাতীয় মর্যাদাহানিকর আয়োজন থেকে চিরতরে বিরত থাকার জোর আহ্বান জানান। অন্যথায় এ দেশের তৌহিদী জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250