রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেট খেলার বিষয়ে আইসিসিকে উদ্বৃত করে তিনটি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা আইসিসির পক্ষ থেকে সরাসরি কোনো জবাব নয় বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

বাফুফে ভবনে সোমবার (১২ই জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে আইসিসি সিকিউরিটি টিমের পক্ষ থেকে পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। যেখানে তিনটি বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ১. দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি; ২. সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করা; ৩. নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।’

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।’ বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

তবে, বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের এক পর্যায় উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেওয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে। তিনি বলেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি।’

আবুল কালাম আজাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250