শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

কোরবানির পশু জবাই করার নিয়ম

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

মুসলিমদের বৃহত্তম উৎসবগুলোর একটি পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহার অন্যতম ইবাদত হলো পশু কোরবানি। মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আ.) কর্তৃক তার পুত্র ইসমাইলকে (আ.) মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য কোরবানি করার স্মৃতিকে ধারণ করতেই প্রতি বছর এই দিনে মহান আল্লাহর নামে পশু কোরবানি করে থাকেন মুসলিমরা।

কোরবানির পশু অন্য কারো দ্বারা কোরবানি করার চেয়ে নিজের কোরবানির পশু নিজেই জবাই করা মুস্তাহাব। কোরবানির পশু জবাই করার সময় পশু কিবলামুখী করে শুইয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না উচ্চারণ করলে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে। তবে ভুলবশত বিসমিল্লাহ উচ্চারণ না করলে সেই পশুর গোস্ত খাওয়া বৈধ।

জবাই করার সময় কণ্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাশের দুটি রগ অর্থাৎ মোট চারটি রগ কাটতে হবে। তবে যদি এই চারটি রগের তিনটি রগ কাটা হয় তবে কোরবানি শুদ্ধ হবে, কিন্তু যদি দু’টি রগ কাটা হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না।

আরো পড়ুন : ঈদুল আজহা উদযাপনের তারিখ জানা যাবে শুক্রবার

পশু জবাই করার সময় ধারালো ছুড়ি দিয়ে জবাই করতে হবে যাতে জবাইয়ের সময় পশুর অপ্রয়োজনীয় কষ্ট না হয়।

কোরবানির পশু কিবলার দিকে শোয়ানোর পর এ দোয়া পাঠ করতে হবে- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ও লাকা।

তারপর ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে কুরবানির পশু জবাই করে পড়তে হবে- আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাতা ওয়াস সালাম।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, কেউ যদি একা কোরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে ‘মিন্নি’ আর অন্যের কোরবানির পশু জবাই করার সময় ‘মিনকা-মিনকুম’ বলে যারা কোরবানি আদায় করছে তাদের নাম বলা।

এস/ আই.কে.জে

কোরবানি ঈদুল আজহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250