বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

সেরা অভিনেতা-অভিনেত্রী মারফি-এমা, সেরা ছবি ওপেনহাইমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিবছরই সিনেপ্রেমীরা যে মুহূর্তের অপেক্ষায় থাকেন, অবশেষে কাঙ্খিত সেই মাহেন্দ্রক্ষণ! ঘোষিত হলো ৯৬তম অস্কার। আমেরিকার ডলবি থিয়েটারে বসেছিল এই মর্যাদাকর পুরস্কারের আসর। উপস্থাপনা করেছেন জিমি কিমেল।

নানা জল্পনা-কল্পনা, অনুমানকে সত্যি করে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৬ তম অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে ‘ওপেনহাইমার’-এর নাম ঘোষণা করা হয়েছে। আর এই চলচ্চিত্রের জন্য নির্মাতা ক্রিস্টোফার নোলান জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কারও।  

‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। 

এছাড়াও ৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।

৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।

আরো পড়ুন: নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা

‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন

এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ই মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। 

এসি/


মারফি-এমা ওপেনহাইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250