শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

বেকার পুরুষ বিয়ে করতে আপত্তি নেই তানিয়ার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল আবারও সংবাদ শিরোনামে এসেছেন। বিগ বস ১৯-এর মঞ্চে হাজির হয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তানিয়া জানান, তার ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি রয়েছে এবং সেখানে প্রায় ৮০০ কর্মী কাজ করেন। তবে বেশি আলোচনার জন্ম দেয় তার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি জানিয়েছেন যে, বেকার পুরুষকেও তিনি বিয়ে করতে কোনো আপত্তি দেখেন না। এমনকি স্বামীর জন্য রান্না করা, তাকে খাওয়ানো বা পা ছুঁয়ে প্রণাম করতেও তিনি রাজি।

ভিডিওতে তানিয়া বলেন, ‘আমি জানি না আদর্শ সঙ্গী এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতেও রাজি। আমার বিশ্বাস, সম্পর্কের ক্ষেত্রে বড়-ছোট বলে কিছু নেই।’

নিজেকে রোম্যান্টিক দাবি করে তিনি আরও বলেন, ‘সম্পর্কে থাকলে আমি সবকিছু দিতে চাই। বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই, স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।’

তানিয়া ব্যাখ্যা দিয়েছেন, ‘আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যিনি আমার জন্য রোজগার করবেন। বরং আমি চাই, সংসারে তিনি নিশ্চিন্ত থাকুন। আমি রোজগার করব, রান্নাও করব।’

জে.এস/

তানিয়া মিত্তাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250