শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

গাবতলী হাটে মিলছে রাজস্থানের উট, দাম ৬০ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ফাইল ছবি

প্রতি ঈদুল আজহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট-দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তাদের জন্য এবারও গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে। এক জোড়া উটের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ টাকা। সে হিসেবে একটি উটের ৩০ লাখ টাকা দাম হচ্ছে।

সোমবার (১০ই জুন) গাবতলী পশুর হাটে গিয়ে এমনটি দেখা যায়। এসব উট-দুম্বা রাখা হয়েছে হাটের প্রধান সড়কের পাশে। আর উৎসুক জনতা ঘিরে ধরেছে এই মরুভূমির জাহাজকে। কেউ সেলফি তোলায় ব্যস্ত, কেউ আবার ভিডিও করছেন। তবে উট দেখার মানুষ থাকলেও ক্রেতা চোখে পড়েনি একজনও।

আরো পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা

বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা হয় রাজস্থানের পুষ্করে। শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। পর্যটকদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক ক্রেতাও যান উট কিনতে। গাবতলী কোটবাড়ি এলাকার শিপু দুটি উট এক মাস আগে কিনেছেন। এরপর সড়কপথে উট দুটি বৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

মালিকের দাবি, প্রতি উটে ১৫-১৭ মণ মাংস মিলবে। তিনি উটের ব্যবসার সঙ্গে ১৫-১৬ বছর জড়িত বলে দাবি করেন। পরিচর্যা হিসেবে ঘাস, কুড়া ও ভুসি খাওয়ানো হচ্ছে উট দুটিতে।

হাটে দুম্বাও বিক্রি হচ্ছে। এই দুম্বাগুলোও রাজস্থান থেকে দেশে আনা হয়েছে। প্রতি দুম্বার দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে এসব দুম্বা থেকে ১০০ কেজি মাংস মিলবে। দুম্বা মূলত ভেড়ার মতো দেখতে। পালনও একইভাবে করা হয়। এরা প্রতিদিন ভুসি, খৈল, ডালের খোসা ও চালে কুঁড়ো এবং নেপিয়ার ঘাস খায়।

এইচআ/ 

উট কোরবানির হাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250