শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

নাশকতার আরেক মামলায় ফখরুলসহ ৭০ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তাদের অব্যাহতি দেন।

আরও যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব, সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে ৭০ জনকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ই ডিসেম্বর জিয়া চ্যারিটেবল মামলায় হাইকোর্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আগের দিন ১১ই ডিসেম্বর শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেট-সংলগ্ন এলাকায় আসামিরাসহ বিএনপির নেতা-কর্মীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করেন। এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ১০ই মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে একের পর এক মামলায় অব্যাহতি পাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250