মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

আর্জেন্টিনার কোপা দল থেকে বাদ পড়ছেন কোন ৩ জন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোপা আমেরিকা আসন্ন, দুই সপ্তাহও সময় নেই দলগুলোর হাতে। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ ফেবারিট দলগুলো। অবশ্য কোপার আগে লিওনেল মেসি–আনহেল ডি মারিয়ারা দুটি প্রীতি ম্যাচ খেলবেন। সোমবার তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও শুক্রবার খেলবে গুয়াতেমালার বিপক্ষে। তবে এখনও কোপার জন্য দল চূড়ান্ত করেননি লিওনেল স্কালোনি। ঘোষিত ২৯ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়বেন তিন ফুটবলার।

মূলত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে মে মাসের মাঝামাঝিতে ঘোষণা করা হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের প্রাথমিক দল। ওই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ২৬ ফুটবলার নিয়ে চূড়ান্ত হবে কোপা আমেরিকার দল। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি কোপার স্কোয়াডে ২৩ ফুটবলারের থাকা একরকম নিশ্চিত করেছেন। এরপর বাকি ছয়জন থেকে বেছে নেওয়া হবে তিনজকে।

ইকুয়েডর ম্যাচের পারফরম্যান্স দেখেই তিনটি পজিশনে তিনজনকে চূড়ান্ত করতে পারেন স্কালোনি। সেন্টার ব্যাক পজিশনে মোটামুটি দলে থাকা নিশ্চিত নিকোলাস ওটামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও জার্মান পেজ্জেয়ার। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন ফিওরেন্টিনার লিওনার্দো বালের্দি ও মার্সেইয়ের লুকাস মার্টিনেজ কুয়ার্তা। কুয়ার্তা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচ খেলেছেন, ২৫ বছর বয়সী বালের্দি খেলেছেন ২ ম্যাচ। সবশেষ মৌসুমে দুজনই নিজ নিজ ক্লাবের হয়ে ছিলেন একাদশের নিয়মিত মুখ। কুয়ার্তা অবশ্য রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখেও সক্রিয়, ৪২ ম্যাচে তিনি ৮ গোল করেন।

আরো পড়ুন : হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে অবশেষে জিতল বাংলাদেশ

ডিফেন্সের আরেক পজিশন লেফট-ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর খেলা বেশ নিশ্চিত। তার সঙ্গী হতে পারেন মার্কাস আকুনা ও ভ্যালেন্তিন বার্কোর একজন। আকুনার দলে থাকার নিশ্চয়তাও থাকত, যদি না তিনি ইনজুরিতে পড়তেন। ঊরুতে অস্বস্তির কারণে পুরোপুরি ফিট থাকা ছাড়াই সেভিয়ার হয়ে খেলে গেছেন তিনি। আর ১৯ বছর বার্কোও খুব বেশি (৭ ম্যাচ) খেলার সুযোগ পাননি ব্রাইটনে। তাই এক্ষেত্রে ৩২ বছর বয়সী আকুনা হয়তো কিছুটা এগিয়ে থাকবেন।

এ ছাড়া আক্রমণভাগেও প্রতিযোগিতা রয়েছে দুজনের। যেখানে অধিনায়ক মেসির সঙ্গে রয়েছেন ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, আলেজান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেজের মতো অভিজ্ঞ তারকারা। পাউলো দিবালার জায়গা মেলেনি সেই দলে। প্রাথমিক দলে থাকলেও, চূড়ান্ত তালিকায় থাকতে প্রতিযোগিতা করতে হচ্ছে ভ্যালেন্তিন কারবোনি ও আনহেল কোরেয়াকে। সবশেষ মৌসুমে মোনজার হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার কারবোনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ১১ গোল করেন ২৯ বছর বয়সী উইঙ্গার কোরেরা।

আগামী ২০শে জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর বসবে। যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে মেসি–ডি মারিয়াদের। তাদের গ্রুপ ‘এ’—তে বাকি তিন সঙ্গী কানাডা, চিলি ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলবে ২০শে জুন, আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২৫শে জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯শে জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।

এস/ আই.কে.জে

আর্জেন্টিনা ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250