মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আজ ঢাকায় চলছে মেট্রো, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রাখা হয়েছে। একইসঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিট থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ছে যাত্রীবাহী ট্রেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোটের দিন অন্যান্য গণপরিবহন সীমিত থাকায় অনেকেই মেট্রোরেলের ওপর নির্ভর করবেন বিশেষ করে উত্তরা-মতিঝিল রুটের যাত্রীরা। শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রোরেলের সংখ্যা বাড়ানো হবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তঃনগর, লোকাল ও কমিউটার ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

কর্তৃপক্ষের দাবি, ভোটারদের স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জে.এস/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250