সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বন্ধুত্বের জন্য সহপাঠীদের মধ্যে মায়ের হার বণ্টন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরের একটি সাধারণ পরিবার হঠাৎ করে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কারণ, পরিবারটির আট বছরের এক শিশু এমন এক কাজ করেছে, যা বিস্ময়কর হলেও মা-বাবার বড় ক্ষতি হয়েছে। শিশুটি বন্ধুত্ব দৃঢ় করতে মায়ের সোনার গলার হার টুকরা টুকরা করে সহপাঠীদের উপহার দিয়েছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

মা সান প্রথমে কিছুই বুঝতে পারেননি। একদিন মেয়ের কাছ থেকে শোনেন, এক সহপাঠী নাকি তার ভাইয়ের কাছ থেকে ‘সোনার টুকরা’ উপহার পেয়েছে। অবাক হয়ে মা ছেলের কাছে এ বিষয়ে জানতে চান। তখন আট বছরের বালক নির্দ্বিধায় বলে, ‘হ্যাঁ, সোনার টুকরাগুলো তাদের আমিই দিয়েছি! তোমার হার ভেঙে তাদের উপহার দিয়েছি।’ এ কথা শুনে তার মা যেন আকাশ থেকে পড়েন।

পরে বাড়ির সিসিটিভির ফুটেজ থেকে পুরো ঘটনা বেরিয়ে আসে। এতে দেখা যায়, হাতে একটা প্লাস (চিমটা), অন্য হাতে লাইটার নিয়ে বাচ্চাটি মায়ের হার কাটার চেষ্টা করছে। না পেরে শেষে দাঁত দিয়ে কামড়ে ছোট ছোট টুকরা করে।

মা বালকটির কাছে জানতে চান, কাকে কত টুকরা দিয়েছে? কিন্তু বাচ্চাটি তা মনে করতে পারে না। হারের সব অংশ সে স্কুলে নিয়ে যায়নি। তবে বাকি অংশগুলো বাড়িতে কোথায় রেখেছে, তা-ও ভুলে গেছে। ঘণ্টার পর ঘণ্টা খুঁজে মা-বাবা মাত্র একটি ছোট টুকরা খুঁজে পেয়েছেন।

আট গ্রাম ওজনের হারটি সানের বিয়ের স্মারক। চীনে বর্তমানে প্রতি গ্রাম সোনার দাম প্রায় ১ হাজার ২০০ ইউয়ান। সেই হিসাবে গলার হারটির দাম দাঁড়ায় ৯ হাজার ৬০০ ইউয়ান। এক ইউয়ান সমান ১৭ টাকা ৩ পয়সা হিসাবে হারটির মূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা।

জে.এস/

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250