শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ট্রাকচালক নেবে জাপান, মূল লক্ষ্য বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

শ্রমিক সংকটের কারণে জাপানের শিল্প খাতে অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় একটি জাপানি লজিস্টিকস কনসালটিং সংস্থা বিদেশি ট্রাকচালক নিয়োগ ও নিযুক্তিতে পরিবহন প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার পরিকল্পনা করেছে। আর এ পরিকল্পনায় জাপানিরা বাংলাদেশকে প্রাধান্য দেবে।

জাপানি সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়ার’ প্রতিবেদনে বলা হয়েছে, ফুনাই সোকেন লজিস্টিকস নামের প্রতিষ্ঠানটি এ বছরই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে। এ ছাড়া, একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার চিহ্নের আদলে একটি নকল ড্রাইভিং কোর্ট স্থাপন করবে, যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে সহায়তা করবে। সংস্থাটির লক্ষ্য আপাতত ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া।

জাপানি প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া ও নিয়োগ প্রক্রিয়াকে সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে। এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন সাক্ষাৎকার নিতে।

সাক্ষাৎকার ও ভিসা পাওয়ার পরও সহায়তা অব্যাহত থাকবে। ফুনাই সোকেন লজিস্টিকস জাপানি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নতুন কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং স্থানীয় সরকারি কাগজপত্র তৈরিতে সাহায্য করবে। এ ছাড়া, তারা ভাষা প্রশিক্ষণ ও জাপানে জীবনযাত্রার ওপর পরিচিতিমূলক ক্লাস নেবে। পাশাপাশি বিভিন্ন ভাষায় কাজের ম্যানুয়াল তৈরি করবে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালসহ এশিয়ার অন্যান্য অংশে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করেছে এবং বছরে প্রায় ২০০ জন চালক নিয়োগের লক্ষ্য নিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের একটি আইনে চালকদের অতিরিক্ত কাজের সময়সীমা সীমিত করার পর জাপানে চালকের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এনএক্স লজিস্টিকস রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কনসালটিংয়ের এক প্রাক্কলন অনুসারে, বিশেষ ব্যবস্থা ছাড়া ২০৩০ অর্থবছরে জাপানে বাণিজ্যিক ট্রাক পরিচালনার সক্ষমতা চাহিদার তুলনায় ৩৪ শতাংশ কম হবে।

এদিকে নতুন করে বিনা খরচে জাপানে আরও কর্মী পাঠাতে দেশটির বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। গত ১০ই এপ্রিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই হয়। 

এতে বলা হয়, বাংলাদেশি কর্মীরা বিনা মূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে।

কেয়ারগিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা। চুক্তি শেষে জাপান থেকে ফিরে আসা কর্মীরা দেশীয় শিল্প খাতে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে ২০১৭ সালে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম) জাপানের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সরকারিভাবে বর্তমানে দক্ষ শ্রমিক পাঠানো হচ্ছে দেশটিতে। দেশের বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষার প্রশিক্ষণ দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

এইচ.এস/


জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250