শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

যে কারণে চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ব্যবস্থার কারণে আগামী ১৬, ২৫, ৩১শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যায়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। 

আরও পড়ুন: বাংলাদেশে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের যে বার্তা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আজ রোববার (৮ই ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি জানান।

তিনি বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমার থাকার সুযোগ হয়েছে। সেখানে আমি প্রস্তাব করেছি যেন এই চার বিশেষ দিনে মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ থাকে। এ সময় যোগাযোগসচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে তাৎক্ষণিকভাবে এই চার দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।’

তিনি আরও বলেন, এ-সংক্রান্ত একটা আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে পাঠিয়েছি। আমরা সড়কপথের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রোস্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা এমন সুপারিশ করলে সেটা গৃহীত হয়।’

এসি/ আই.কে.জে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250