মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামের সাগরিকায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে শান্ত-মিরাজরা। দুর্দান্ত এই জয়ের পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হোসেন শান্তর দলকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (১৮ই মার্চ) বিকেলে পাঠানো পৃথক বার্তায় তারা এই অভিনন্দন জানান।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিয়ানগের শতকে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। টাইগারদের হারিয়ে ১-১ সিরিজে সমতা আনে লঙ্কানরা। তাই শেষ ম্যাচটি হয়ে যায় ফাইনাল।

এসকে/ 

অভিনন্দন বাংলাদেশের সিরিজ জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250