মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ঈদ আনন্দ বাড়াতে প্রস্তুত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিবছর রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার মানুষ ঈদের আনন্দের মুহূর্ত কাটাতে বিনোদন কেন্দ্রগুলোতে আসেন। বন্ধুবান্ধব, পরিবার-পরিজন বা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান অনেকে। উপভোগ করেন ঈদের আনন্দ। 

ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানও ঘুরতে যান তারা। এবার ঈদুল আজহায় ১০ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। লম্বা এ ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো অনেক বেশি জমজমাট ও লোকসমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকার প্রধান প্রধান বিনোদন কেন্দ্রগুলো হচ্ছে— মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, উত্তরার দিয়াবাড়ি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, আহসান মঞ্জিল, হাতিরঝিল, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশু মেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, বুড়িগঙ্গা ইকো পার্ক, যমুনা ফিউচার পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্ক, লালবাগ কেল্লা ও ৩শ ফুট সংলগ্ন পূর্বাচল বাজার। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু ছোট ছোট বিনোদন কেন্দ্র রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঈদুল আজহায় লম্বা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় থাকবে। কোরবানির ব্যস্ততার কারণে ঈদের দিন মানুষের সমাগম কম হলেও পরদিন থেকে ঢাকাবাসী ঈদের আনন্দ উপভোগ করতে আসবেন বলে আশা করছেন তারা। দর্শনার্থীদের বরণ করে নিতে এরই মধ্য বিনোদন কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আলোকসজ্জা ও বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে।

দর্শনার্থীদের নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় লক্ষাধিক দর্শনার্থীরা এখানে আসেন। প্রতিদিনের মতোই চিড়িয়াখানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া বেশি বুথের ব্যবস্থা, গাড়ি পার্কিংসহ নিরাপত্তায় বেষ্টিত থাকবে।

এইচ.এস/

বিনোদন কেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250