মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

প্রাকৃতিকভাবে ঝলমলে ও কালো চুল পেতে খান এই ৫ খাবার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুন্দর চুল কে না চায়। তবে প্রাকৃতিকভাবে আপনার চুল দীর্ঘদিন ঝলমলে ও কালো রাখতে চাইলে নিয়মিত খেতে পারেন কিছু খাবার। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি খাবার সম্পর্কে-

কালোজিরা

কালোজিরা অনেকভাবে আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনে। নিয়মিত কালোজিরা খাওয়ার স্বাস্থ্য সুবিধা সম্পর্কে অনেকেরই জানা। তবে আপনি কি জানেন যে এই ক্ষুদ্র কালো বীজ আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে? নিয়মিত কালোজিরা খেলে তা চুল লম্বা এবং স্বাস্থ্যকর করে তোলে। সেইসঙ্গে চুল হয় ঝলমলে ও কালো।

কারি পাতা

জেট-ব্ল্যাক চুলের জন্য মেলানিন গুরুত্বপূর্ণ এবং কারি পাতা চুলের ফলিকলে হরমোন পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে, যা পেকে যাওয়া ধীর করতে পারে। তাই নিয়মিত আপনার খাবারের তালিকায় কারিপাতা রাখুন। বিভিন্ন ধরনের খাবার তৈরিতে এই পাতার ব্যবহার আপনার সুস্থ ও কালো চুলের নিশ্চয়তা দেবে।

আরো পড়ুন : সবচেয়ে বেশি ফাইবার থাকে এই ৫ ফলে!

 আমলকী

আমলকী তার অসাধারণ উপকারিতার জন্য সর্বাধিক পরিচিত। শুধু শরীরের জন্যই নয়, এই উপকারী ফল আমাদের চুলের স্বাস্থ্যের জন্যও বিস্ময়কর কাজ করতে পারে। আমলকীতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের অকালে পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে। আপনি যদি ঝলমলে ও কালো চুল চান তবে নিয়মিত আমলকী খাওয়ার অভ্যাস করুন।

গমের ঘাস

কারি পাতার মতো, গমের ঘাসও চুলের গোড়াকে উদ্দীপিত করতে সাহায্য করে, যার ফলে চুল মজবুত হয়। তাছাড়া এটি বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে। তাই পরিচিত না হলেও এই খাবারটি নিয়মিত রাখতে পারেন খাবারের তালিকায়, যদি আপনি কালো চুল পেতে চান।

কালো তিল

আমাদের চুলের জন্য আরেকটি সুপারফুড হলো কালো তিল, যা চুলকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং মাথার ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তাই আমাদের খাবারের তালিকায় কালো তিল যোগ করে নেওয়া উচিত। নিয়মিত এই তিল খেলে তা চুল সুন্দর করার পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখতে কাজ করবে।

এস/কেবি

চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250