সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প

৪১ জেলার তাপপ্রবাহ, বৃষ্টি হবে কবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৬

#

ফাইল ছবি

আকাশ থেকে টগবগ করা সূর্য যেন চোখ রাঙাচ্ছে। প্রখর রোদে পুড়ছে সারাদেশ। ৬৪ জেলার মধ্যে ৪১টি তাপপ্রবাহের কবলে। অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। এক ফোঁটা বৃষ্টির জন্য চলছে হাহাকার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ৭।

তবে এরই মাঝে কিছুটা সুখবরও এসেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রংপুর, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ছাড়াও ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে আপাতত ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, বৈশ্বিক জলবায়ুতে এল নিনোর এবার ব্যাপক প্রভাব রয়েছে। এর ফলে দেখা যায় সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে প্রচণ্ড গরম পড়ে। যখন গরম পড়ার কথা তখন বৃষ্টি ঝরে। আবার বৃষ্টির সময় পড়ে তীব্র গরম। সবকিছুই অস্বাভাবিক মাত্রায় হয়ে থাকে।

তিনি আরও বলেন, এখন বাতাসে জলীয় বাষ্পের মাত্রা অনেক বেশি রয়েছে। এ কারণে মানুষের শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে। গরমের অনুভূতি বেশি হয়। ফলে অস্বস্তি বেশি লাগে।

মৌসুমি বায়ু বাংলাদেশসহ এই অঞ্চলের ওপর না আসা পর্যন্ত একটানা বা ভারী বৃষ্টি না-ও হতে পারে।—এমন তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আজ-কালের (৩-৪ জুন) মধ্যে বৃষ্টি দেশের কোনো অঞ্চলে হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে এ সময় বৃষ্টি হয়ে থাকে। জুনের প্রথমার্ধে (১—১৫ জুন) মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে চলে আসতে পারে। মৌসুমি বায়ু চলে এলে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250