শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিশ্বকাপের আগে সুখবর পেলেন অজি অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কাস স্টয়নিসের আন্তর্জাতিক ক্যারিয়ারের পালে লাগল নতুন হাওয়া। গত বছরের নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে কোনো ম্যাচ না খেলা এই অলরাউন্ডার ফিরেছেন টি-টোয়েন্টি দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের জন্য তাকে নিয়েই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলে ফেরার সুখবর পেয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন দেখতেই পারেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ফাইনালে পরশু ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ৩৮ বলে ৬৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন তিনি। যদিও তাঁর দল ট্রেন্ট রকেটস হেরে যায় ২৬ রানে।

স্টয়নিস ফিরলেও নিউজিল্যান্ড সফরে থাকছেন না ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্স। অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে শেফিল্ড শিল্ডে খেলবেন গ্রিন। পিঠের চোটে কামিন্সের অ্যাশেজে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি এই পেসার।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন নাথান এলিস। চোট কাটিয়ে ওঠা মিচেল ওয়েন ও ম্যাথু শর্ট ফিরলেও বাদ পড়েছেন অ্যারন হার্ডি ও অ্যালেক্স ক্যারি।

সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আগামী ১লা অক্টোবর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাকি দুটি ম্যাচ ৩রা ও ৪ঠা অক্টোবর। সব ম্যাচই হবে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে।

জে.এস/

মার্কাস স্টয়নিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250