বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনার করবে বিএনপি। আগামী ২৩শে নভেম্বর রাজধানীর একটি হোটেলে এই আয়োজনটি হচ্ছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘৩১ দফা নিয়ে সেমিনার করার কথা শুনেছি। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।’

আরও পড়ুন: ঢাকায় দুপুরে বিএনপির র‍্যালি, ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি

২০২২ সালের ১৯শে নভেম্বর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ঘোষণা করে বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৭ দফাকে কিছুটা সংযোগ-বিয়োজন করে গত বছরের ১৩ই জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।

গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

এর আগে, ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেন। খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফার সঙ্গে সমন্বয় রেখেই বিএনপির এই ৩১ দফা।

২০১৬ সালের ১৯শে মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়া বলেছিলেন, ক্ষমতায় এলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসনকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ‘জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি।’

বিএনপির বর্তমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় এই সংস্কারগুলোর কথা উল্লেখ রয়েছে।

এসি/ আই.কে.জে/


রাষ্ট্র সংস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ব্রিটেন ছেড়ে গোপন প্রেমিকের সঙ্গে আফ্রিকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল ডায়ানার

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250