মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

বাজারে উঠেছে সাতক্ষীরার গোপালভোগ আম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। গুণগতমানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেঁধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাতভেদে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার।

জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনে বাজারে উঠেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম।

গতকাল বৃহস্পতিবার (৯ই মে) উপজেলার কুখরালীর আমচাষি মোকছেদ মোড়লের আমবাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

আরো পড়ুন: টমেটো চাষে ফিরোজের বাজিমাত

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত প্রমুখ।

ক্যালেন্ডার থেকে এক সপ্তাহ এগিয়ে ৯ই মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম; ১১ই মে গোবিন্দভোগ; ২১শে মে হিমসাগর, ২৯শে মে ল্যাংড়া এবং ১০ই জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসি/  আই.কে.জে


সাতক্ষীরা গোপালভোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250