বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পাচ্ছেন চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

(বাঁ থেকে) সাদমান শাহরিয়ার, শাহ সাকিব সোবহান ও রাবী আহমেদ। ছবি: সংগৃহীত

চলতি বছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৪-’২৫ অর্থবছরের জন্য নির্বাচিত এ ৩২টি চলচ্চিত্রের মধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী। প্রতিটি চলচ্চিত্রের জন্য তারা ২০ লাখ টাকা করে অনুদান পাবেন।

গত সোমবার (৩০শে জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে সিনেমা বানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অনুদান পাননি। তাই এ খবরে স্বভাবতই উচ্ছ্বসিত ওই তিন সিনেমাপ্রেমী।

তাদের অনুদান পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম—‘একটি সিনেমার জন্য’ ও ‘Who has made us fly?’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার ‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রের প্রযোজক। এর পরিচালক ও চিত্রনাট্যকার একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ।

অন্যদিকে ‘Who has made us fly?’ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।

অনুদানের বিষয়ে সাদমান শাহরিয়ার বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম একাধিক ব্যক্তি সরকারি অনুদান পেলেন। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। শিক্ষার্থী হিসেবে এ ব্যয় বহন করা খুবই কঠিন। এ অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারব।’

আর ‘Who has made us fly?’-এর পরিচালক শাহ সাকিব সোবহান জানান, তার সিনেমাটি হবে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক ব্যঙ্গাত্মকমূলক।

জে.এস/

সরকারি অনুদানে চলচ্চিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250