বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

কক্সবাজারে যুব কর্মসংস্থান মেলা ২৭শে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ২৭শে ফেব্রুয়ারি কক্সবাজার জেলার চাকরিপ্রার্থীদের জন্য জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুব কর্মসংস্থান মেলা-২০২৫’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশব্যাপী চলমান ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হবে। 

আয়োজনের সহযোগিতায় রয়েছে এটুআই ও ইউএনডিপি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৭শে ফেব্রুয়ারি কক্সবাজারের হোটেল সি প্যালেসে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলার তরুণ চাকরিপ্রত্যাশীদের জন্য ৩০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুই হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে অন-স্পট অ্যাসেসমেন্ট করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার লক্ষ্যে এই যুব কর্মসংস্থান মেলায় অংশ নেবেন।

হা.শা./কেবি

কর্মসংস্থান মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250