বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ

মিশ্র পদ্ধতিতে সবজি চাষে সফল নাটোরের কৃষক ইলিয়াস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাচায় নাইসগ্রীন জাতের লাউ চাষ আর মাচার নিচে মিশ্র পদ্ধতিতে মুলা, বেগুন, পুঁইশাকহ বিভিন্ন রকমের নিরাপদ সবজি চাষ করে সফলতা পেয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ার গ্রামের কৃষক মো. ইলিয়াস শেখ।

কয়েক মাস আগে ১২ কাঠা জমিতে মিশ্র পদ্ধতিতে নাইসগ্রীন জাতের লাউয়ের চারা রোপণ করেন তিনি। একই সঙ্গে মাচার নিচে মুলা, বেগুন পুইশাক রোপণ করেন। পোকামাকড় থেকে ফসল রক্ষায় এবং কীটনাশকবিহীন ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ফাঁদসহ ১৪ থেকে ১৫টি আঠালো ফাঁদ, ৬টি ফেরোমিন ফাঁদ তৈরি করে চাষ করতে থাকেন। এসব ফসলের নিবিড় পরিচর্যা করে তিনি সফল হয়েছেন। এসব মিশ্র সবজি চাষে তার খরচ প্রায় ১৫ হাজার টাকা। আর এ পর্যন্ত তিনি ৪৫ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এরমধ্যে ১২০০ পিস লাউ ৩৬ হাজার টাকা, মুলা ৬ হাজার টাকা এবং পুঁইশাক ৩ হাজার টাকায় বিক্রি করেছেন। এর আগে তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাচায় কালো জাতের তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পান।

এছাড়াও তার নার্সারি, পলিনেট হাউজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের কীটনাশকবিহীন সবজির চারা উৎপাদন ও বিপণন ব্যবস্থা রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার চারা বিক্রি করে থাকেন। কৃষি কাজ করে মাসে লাখ টাকা আয় করেছেন এ কৃষক।

কৃষক মো. ইলিয়াস শেখ বলেন, পড়ালেখা করে চাকরির আশা না করে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ১২ কাঠা জমিতে মিশ্র পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন। তিন মাসে তিনি ৩৬ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। এখন আরও তিন মাস পর্যন্ত এই লাউয়ের ফলন আসবে। লাউয়ের জমিতে তিনি শীতকালীন সবজি টমেটোর চারা রোপণ করেছেন। ফলে এবার লাউয়ের সঙ্গে শীতকালীন টমেটোও বিক্রি করতে পারবেন তিনি।

তিনি আরও জানান, একই জমিতে এক সঙ্গে একাধিক ফসল ফলানো সম্ভব। এতে খরচও একই। কারণ আলাদা করে কৃষককে কোনো উৎপাদন খরচ করতে হয় না। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ পরিবারের যাবতীয় খরচ এখান থেকেই মিটছে তার।

আরও পড়ুন: অল্প খরচে বেশি লাভ : জয়পুরহাটে বেড়েছে করলা চাষ

এসি/ আই.কে.জে/

সবজি চাষ মিশ্র পদ্ধতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250