শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন *** সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি, মৌসুমের সর্বোচ্চ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে— সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ১৩ শতাংশ।

সোমবার (২৯শে এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। দু’দিন পর আবারও এই জেলায় তাপমাত্রার তীব্রতা বেড়ে গেছে। দু’দিনে এ জেলায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তীব্র রোদে আগুনের ফুলকির মতো তেজ যেন মরুভূমির তাপমাত্রা। অতি তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে মানুষ ও প্রাণিকুল।

আরও পড়ুন: বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন শত শত মুসল্লি

এর আগে ২০১৪ সালের ২১শে মে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ, ১০ বছর পর জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে প্রবেশ করলো।

এসকে/ 

তাপমাত্রা আবহাওয়া অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250