শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় বাধার মুখে ‘দ্য বেঙ্গল ফাইলস’, মাঝপথে অনুষ্ঠান বাতিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

বিবেক অগ্নিহোত্রী। ছবি: সংগৃহীত

কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত শনিবার (১৬ই আগস্ট)। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।

শেষ করা যায়নি পুরো আয়োজন। এতে ক্ষোভে ফেটে পড়েন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি অভিযোগ করেন, কোনো অজ্ঞাত মহলের চাপে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের।

নির্মাতা বিবেক অগ্নিহোত্রী দাবি করেন, দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান প্রথমে মাল্টিপ্লেক্সে আয়োজন করার কথা ছিল। রাজনৈতিক বাধার কারণে অনুষ্ঠানের জায়গা বদল করা হয়। কিন্তু সেখানেও অনুষ্ঠান শুরু হতেই বাধার মুখে পড়েন তারা। প্রথমবার ট্রেলার ভিডিও চালু করার পর মাঝপথে বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। এরপর দ্বিতীয়বার ট্রেলার চালু করলে বাধা দেয় পুলিশ।

সে সময় প্রশাসনের লোকজন নির্মাতাদের ল্যাপটপ জব্দ করে নিয়ে গেছেন বলে জানান আয়োজকেরা। এ নিয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়ান পরিচালক বিবেক। তার অভিযোগ, সেই পুলিশের হস্তক্ষেপে দ্বিতীয়বার বন্ধ করে দেওয়া হয় ট্রেলার।

পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিবেক বলেন, যদি তাকে গ্রেপ্তারও করা হয়, তাতে তার কিছু যায় আসে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কড়া নিরাপত্তায় হোটেল থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাদের।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘দেশের বহু প্রান্তে এই সিনেমার প্রচার করেছি। কোথাও কোনো সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গে এসে দেখি আলাদা পরিস্থিতি। এ যেন আরেকটা দেশ। সংবিধান কি এখানে আলাদা? এভাবে চলচ্চিত্রকে আটকানো মানে মানুষের সত্য জানার অধিকার কেড়ে নেওয়া।’

অগ্নিহোত্রী আরও বলেন, ‘সত্যজিৎ রায়ের শহরে যদি সিনেমার কণ্ঠ রোধ করা হয়, তবে সেটা গণতন্ত্রের পক্ষে ভয়ংকর সংকেত। আমাদের সিনেমা ইতিহাস রচনার জন্য, মানুষের চোখে চোখ রেখে সত্য বলার জন্য। আমি এ ধরনের হুমকির কাছে মাথা নত করব না।’

অনুষ্ঠান করতে না পারলেও ইউটিউবে মুক্তি পেয়েছে দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার। সাড়ে ৩ মিনিটের ভিডিওতে দেখা গেল ভারত-পাকিস্তান দেশভাগের প্রেক্ষাপট, হিন্দু-মুসলিম দাঙ্গা। অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসার ঘটনা, কীভাবে বঙ্গভঙ্গের শুরু, তা দেখাতে চেয়েছেন পরিচালক। তবে একাধিক দৃশ্যে সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়ার মতো সংলাপ রাখার অভিযোগও উঠেছে নির্মাতার বিরুদ্ধে।

দ্য বেঙ্গল ফাইলস সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। আগামী ৫ই সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

জে.এস/

দ্য বেঙ্গল ফাইলস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250