শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

বরযাত্রীর হাতে হেলমেট তুলে দিলেন মেয়ের বাবা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

বিয়ের অনুষ্ঠানকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার মঞ্চ হিসাবে কাজে লাগিয়ে চমক দিলেন ছত্তিশ গড়ের সেদ যাদব। ছত্তিশগড়ের কোবরা জেলার মুদাপারের বাসিন্দা সেদ তাঁর মেয়ের বিয়েতে অতিথিদের হাতে তুলে দিয়েছেন হেলমেট।

সেদ যাদবের মেয়ে নীলিমা এক জন ক্রীড়া শিক্ষক। সারানগর-বিলাইগড় জেলার লঙ্কাহুদা গ্রামের খামান যাদবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মেয়ে নীলিমার বিয়েতে যে সব অতিথি মোটরবাইকে করে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের হাতে একটি করে হেলমেট তুলে দেন সেদ। কেবল কনেপক্ষ নয়, বরযাত্রীদের হাতেও তুলে দেওয়া হয়েছে হেলমেট। ফুল নয়, সোনা-রুপো নয়, কেন হঠাৎ হেলমেট উপহার দিতে গেলেন সেদ?

আরো পড়ুন : মানুষের রাগী ও কোমল কণ্ঠ বুঝতে পারে ছাগল!

সেদ জানান, ‘‘আমি মনে করেছি, পথ সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করার জন্য আমার মেয়ের বিয়ে একটি ভাল উপলক্ষ্য হতেই পারে। সব অতিথিকে আমি বলেছি আমাদের জীবন ভীষণ মূল্যবান। বেশির ভাগ বাইক দুর্ঘটনা মদ্যপান করে গাড়ি চালানোর জন্যই হয়, তাই সব অতিথিদের কাছে মদ্যপান করে বাইক না চালানোর জন্য অনুরোধ করেছি।’’ সেদের পরিবারের সদস্যেরাও তাঁর এই অভিনব ভাবনাকে সমর্থন করেছেন।

সেদ বলেছেন, ‘‘আমার বাড়ির লোকেরাও আমাকে সাহায্য করেছে। ১০ থেকে ১২ জন বাড়ির সদস্যেরা বিয়েতে হেলমেট পরে নাচানাচি করেছে। আমি আমার মতো সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি, তাঁরা করেছে তাঁদের মতো। বিয়ের দিন আমি মোট ৬০টি হেলমেট দিয়েছি অতিথিদের। তবে কেবল হেলমেট নয়, সঙ্গে ছিল মিষ্টিও।’’

এস/এসি

হেলমেট মেয়ের বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250