শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

মানুষের রাগী ও কোমল কণ্ঠ বুঝতে পারে ছাগল!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গবেষকদের ধারণামতে, ছাগল মানুষের অনুভূতি বুঝতে শিখে গেছে। কারণ, প্রাণীটি দীর্ঘ সময় ধরে মানবজাতির সঙ্গে রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, গবেষণার মাধ্যমে ওঠে এসেছে, ছাগলের মানসিক বুদ্ধি রয়েছে এবং তারা মানুষের উপস্থিতি টের পায়।

ছাগলের ওপর এই গবেষণাটি চালিয়েছে প্রফেসর অ্যালান ম্যাকএলিগোটের নেতৃত্বাধীন একটি দল। তিনি হংকং সিটি বিশ্ববিদ্যালয়ে পশু আচরণ এবং কল্যাণ বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ভিন্ন প্রজাতি ও ভিন্ন ভিন্ন বয়সের ২৭টি ছাগল। যার সবগুলোই সাধারণ মানুষের পোষা। একটি স্পিকারের মাধ্যমে ওই ছাগলগুলোর সামনে ‘এই এদিকে তাকাও’ একটি বাক্য বাজানো হয়। একই বাক্য রাগী এবং কোমল কণ্ঠে বাজানো হয়েছে।

এই পরীক্ষা চালানোর সময় গবেষকরা দেখতে পেয়েছেন— কোমল থেকে যখন রাগী কণ্ঠ বাজানো হয়েছে, তখন এতে প্রতিক্রিয়া দেখিয়েছে ছাগলগুলো। একইভাবে যখন আবার রাগী থেকে কোমল কণ্ঠে বাক্যটি বাজানো হয়েছে, তখনও ছাগলগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে। ওই সময় ছাগলগুলো স্পিকারের দিকে দীর্ঘ সময় তাকিয়ে ছিল।

আরও পড়ুন: ১৮ দিন ধরে কাঁচা মাংস খাচ্ছেন তিনি, কিন্তু কেন?

পরবর্তীতে যখন কোনো ছাগল দেখবেন, আপনি হয়তো তাদের সামনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারণ, বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, ছাগলরা সুখী মানুষের কণ্ঠস্বর এবং রাগী মানুষের কণ্ঠস্বরের পার্থক্য বুঝতে পারে।

এর আগে আরেকটি গবেষণায় প্রফেসর অ্যালান ম্যাকএলিগোট খুঁজে পেয়েছিলেন, কুকুর এবং ঘোড়ার মতো ছাগলও মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারে। তবে এই গবেষকরা জানিয়েছেন, কীভাবে মানুষের কণ্ঠস্বর এসব প্রাণীর ওপর প্রভাব রাখে; সেটি জানতে হলে আরও গবেষণার প্রয়োজন।

সূত্র: বিবিসি

এসকে/ 

মানুষ গবেষণা ছাগল কণ্ঠ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250