রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সিইও পদ না পেয়ে পুরো কোম্পানিই কিনে নিলেন এক নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যবসায়িক জগতে টিকে থাকতে হলে শুধু পরিশ্রম আর অধ্যবসায়ই যথেষ্ট নয়, প্রয়োজন দৃঢ় মানসিকতা এবং সমালোচনাকারীদের কথার তোয়াক্কা না করার সক্ষমতা। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন জুলিয়া স্টুয়ার্ট।

১৯৯০-এর দশকের শেষের দিকে যখন তিনি অ্যাপলবি’স (Applebee’s)-এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। তখন তাকে বলা হয়েছিল যে, তিনি কখনোই এই কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) হতে পারবেন না।

এই অপমান তিনি মেনে নিতে পারেননি। কোম্পানি ছেড়ে চলে যান। একটি প্রতিদ্বন্দ্বী ফাস্ট ফুড চেইনের প্রধান নির্বাহী হন। পরবর্তীতে নিজের পুরোনো কর্মস্থল কিনে নিয়েছেন ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে!

পিপল ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলবি’সকে লাভজনক করতে পারলে সিইও পদ দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জুলিয়াকে। তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং এক অসাধারণ দল গঠন করেন। তিন বছরের মধ্যে তিনি কোম্পানিটিকে সম্পূর্ণ বদলে দেন। এই সময়ে কোম্পানিটির বিক্রি এবং শেয়ারের মূল্য দুটোই ব্যাপকভাবে বাড়ে।

কোম্পানিকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার পর জুলিয়া যখন তার প্রতিশ্রুতি পূরণের কথা বলেন, তখন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সরাসরি জানিয়ে দেন, তিনি কখনোই সিইও হতে পারবেন না। এই ঘটনা জুলিয়ার জীবন বদলে দেয়।

এই প্রতারণায় হতাশ হয়ে জুলিয়া অ্যাপলবি’স থেকে পদত্যাগ করেন। যোগ দেন প্রতিদ্বন্দ্বী চেইন আইহপ (IHOP)-এ। সেখানে পাঁচ বছর ধরে ব্র্যান্ডটিকে নতুন করে সাজান এবং সফলতার মুখ দেখান। আইহপ সফল হওয়ার পর ২০০০ সালের দিকে তিনি অ্যাপলবি’সকে কিনে নেওয়ার প্রস্তাব দেন।

অবশেষে, ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে আইহপ অ্যাপলবি’সকে কিনে নেন। এরপর জুলিয়া তার পুরোনো বসকে ফোন করে জানান, এখন এই কোম্পানিতে ‘আমাদের দুজনের’ প্রয়োজন নেই। তাকে ‘বরখাস্ত’ করতে হচ্ছে! গত এপ্রিলে একটি পডকাস্টে সেই গল্প বলেছেন তিনি।

এই পদক্ষেপের পর জুলিয়া স্টুয়ার্ট এক দশকেরও বেশি সময় ধরে মূল কোম্পানি, ডাইন ব্র্যান্ডস গ্লোবাল-এর চেয়ার এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বোজাঙ্গলস-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং একটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের প্রতিষ্ঠাতা।

জে.এস/

জুলিয়া স্টুয়ার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250