মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

ইসকনের বিরুদ্ধে মিছিলে রাইফেল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে হওয়া মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা–পুলিশ। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৪শে অক্টোবর) বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে একটি ডামি রাইফেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অস্ত্র প্রদর্শন করা মুজাহিদুলকে শনাক্ত করে তুরাগ থানা–পুলিশ।

তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তুরাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা পুলিশ। ওই দিন বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ডামি রাইফেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় আজ শনিবার (২৫শে অক্টোবর) গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম চৌধুরী অজ্ঞাত ব্যক্তির সাথে গণজমায়েত করে ডামি রাইফেল প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রচেষ্টা চালান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250